Skip to main content

Kind Words

Testimonials

What colleagues, clients, and mentors have to say about collaboration and work.

 মোহাম্মদ ইমাম হোসেন
জনাব মোঃ নজরুল ইসলাম হৃদয়, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। তার অধ্যয়নকৃত বিষয়ের অংশ হিসেবে একটি উৎবধস ঢ়ৎড়লবপঃ এ কাজ করেছে। জনাব হৃদয় এমন একটি বাড়ির স্বপ্ন দেখে যাতে প্রবেশ করা মাত্র যে কেউ নিজ বাড়িতে প্রবেশের একটি স্নিগ্ধ অনুভূতি লাভ করতে। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে নান্দনিক এই কাজ সম্পূর্ণতা লাভের দিকেই এগুচ্ছে। লক্ষণীয় বিষয় এ যে, তিনি সহজলভ্য উপকরণ ব্যবহারের মাধ্যমে পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের একটি ব্যবস্থা রেখেদেন। আধুনিক দমবন্ধ করা বাড়ির বিপরীতে তিনি সবুজে ঘেরা নিঃশ্বাস নেওয়ার উপযোগী জায়গা তৈরিতে মনোযোগ দিয়েছেন। জনাব হৃদয়ের এই প্রয়াস সফল হোক, তার শিক্ষাজীবন পূর্ণতা লাভ করুক এবং ভবিষ্যৎ জীবন প্রস্ফুটিত হোক এই প্রত্যাশায়। সম্মানিত অতিরিক্ত পরিচালক জনাব মোহাম্মদ ইমাম হোসেন মহোদয়ের পরিদর্শন মন্তব্য

মোহাম্মদ ইমাম হোসেন

অতিরিক্ত পরিচালক

বাংলাদেশ ব্যাংক

মোঃ শাহ আলম ভূঁইয়া
জনাব নজরুল ইসলাম হৃদয় বাদশা একজন অনুকরণীয় ব্যক্তিত্ব, যিনি তাঁর কর্ম, নীতি, এবং নেতৃত্ব দিয়ে সকলের হৃদয়ে একটি বিশেষ স্থান অর্জন করেছেন। তাঁর অসাধারণ চিন্তাশক্তি, দৃঢ়সংকল্প, এবং মানবিক গুণাবলি আমাদের সবাইকে অনুপ্রাণিত জোগায়। তিনি এমন একজন ব্যক্তি, যিনি শুধু নিজের সাফলতাই সন্তুষ্ট নন, বরং চারপাশের মানুষদের উন্নতির জন্য নিরলস পরিশ্রম করে যান। তাঁর নেতৃত্বে কাজ করা মানে সাফল্যের দোরগোড়ায় পৌঁছানো। তাঁর সদাচরণ, দায়িত্ববোধ, এবং অন্যদের প্রতি সহমর্মিতার গুণ তাঁকে সত্যিকারের হৃদয়ের বাদশা হিসেবে পরিচিত করে তুলেছে। জনাব নজরুল ইসলাম হৃদয় বাদশা আমাদের জন্য এক গর্বের নাম যিনি ডেফোডিল ইউনিভার্সিটিকে আমাদের কাছে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। তাঁর মতো ব্যক্তিত্ব সমাজে আলোর দিশারি, যিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবেন বলে আশাবাদী।

মোঃ শাহ আলম ভূঁইয়া

উপ প্রধান হিসাব রক্ষণ অফিস, প্রধানমন্ত্রী কার্যালয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী কার্যালয়

জনাব কাজী মোহাম্মদ আব্দুল কুদ্দুস
চৌদ্দগ্রাম পৌরসভার একেবারেই নিকটবর্তী সুপরিচিত ইউনিয়ন ৬ নং ঘোলপাশা ইউনিয়ন এর ঐতিহ্যবাহী ঘোলপাশা গ্রাম, যাহা ঢাকা-চট্টগ্রাম বিশ্বরোড থেকে মাত্র ৪০০ মিটার দূরে অবস্থিত। এ ঐতিহ্যবাহী গ্রামের জনাব মোঃ আবুল বাশার যিনি দীর্ঘ সময়কাল বাংলাদেশের বিভিন্ন জেলায় অত্যন্ত সততা সাথে চাকুরী করেছেন। তাহার একমাত্র ছেলে জনাব মোঃ নজরুল ইসলাম হৃদয় স্বনামধন্য ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চৌকস, মেধাবী ছাত্র হিসেবে পেশাগত উৎকর্ষতা ও সম্মানের সাথে দক্ষতা প্রদর্শনের মাধ্যমে উত্তীর্ণ কার্যক্রম চলমান। বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় চটপটে, মেধাবী ও তীক্ষè বুদ্ধিসম্পন্ন এ শিক্ষানবিস বেশ কয়েকবার স্থাপত্যের উপর ডিজাইনের উন্মোচনের মাধ্যমে উদ্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বাহবা অর্জন করতে সক্ষম হয়েছে।শিক্ষানবিশ এ ছাত্র অধ্যায়নের পাশাপাশি তার থিসিস পেপার এর অংশ হিসেবে নিজস্ব নির্মাণ কৌশল স্থাপত্য কর্ম উপস্থাপন করেছেন। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে তার নিজ বাড়িতে সুন্দর ও দৃষ্টিনন্দন একটি প্রতিবিম্ব দাঁড় করিয়াছেন। এই নব্য উদীয়মান প্রকৌশলী তার নানামুখী প্রতিবার প্রতিফলন ঘটিয়ে প্রজেক্টটি করেছেন যাহা অনেকের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় হতে পারে।আমি ব্যক্তিগতভাবে দেশের বিভিন্ন জেলা ও বিভিন্ন দেশে নানা ধরনের অট্রালিকা মিশ্রিত স্থাপনা দেখার সুযোগ হয়েছিল।কিন্তু শিক্ষানবিশ মোঃ নজরুল ইসলাম হৃদয় তার নিজস্ব আর্কিটেকচার ও প্রকৌশলীনতার তার গ্রামের বাড়িতে তৈরি করা এই শিক্ষণীয় ডুপ্লেক্স বাড়িতে অনেক নতুনত্ব পরিলক্ষিত হয়েছে। বিশেষকরে সিঁড়িগুলোর ডিজাইন (যা ইতিপূর্বে দেখা যায়নি) হলরুম, বিনোদন কক্ষ, ওয়াশরুম, কিচেন রুম বিশেষ করে বেডরুম গুলো নতুন আঙ্গিকে যথেষ্ট নতুনত্বের বহিঃপ্রকাশ। এক কথায় স্থাপত্যের ডিজাইন ছিল অসাধারণ। বাড়ির অভ্যন্তরে সূরে‌্যর আলো এবং বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে এখানে উল্লেখ্য যে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় দেশকে এগিয়ে নিতে ইমারতটিতে সূরে‌্যর আলোয় আলোকিত থাকে তাই বৈদ্যুতিক আলোর প্রয়োজন হবে না। বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত বিশাল দিঘী ও বাড়ির সংলগ্ন পুকুরের শীতল হওয়ায় স্থাপত্যের প্রতিটি কক্ষ শীতল রাখার ব্যবস্থা রাখা হয়েছে।বাড়িটির অভ্যন্তরে সুপরিসরে গ্রন্থাগার, ইবাদত খানা, গবেষণা কক্ষ, সোলার সিস্টেম আইপিএস, প্রতিটি কক্ষে ইন্টার কম, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা সহ নানাবিধ ব্যবস্থা রাখা হয়েছে। নবীন এ উদীয়মান প্রকৌশলীর মেধা মননশীলতা চতুর্মুখী চিন্তা ভাবনা গবেষণা দেখলে যে কোন লোক মুগ্ধ হবে। এক কথায় প্রকাশে বলতে হবে যে দেশীয় সংস্কৃতি ও আধুনিক সমন্বয় গঠিয়ে গ্রামীন ঐতিহ্যকে ধরে রেখে চতুর্মুখী চিন্তাভাবনার ছোঁয়ায় এ নবীন উদীয়মান প্রকৌশলী তার দক্ষতা ও নিপুণতার একটি দৃষ্টিনন্দন নকশা ও নতুন একটি ইমারত তৈরি করেছেন। আমি এই শিক্ষানবিশ উদীয়মান প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম হৃদয় এর এই প্রয়াস, গবেষণা, শিক্ষা ও ভবিষ্যৎ জীবন অতি সুন্দর মধুময় ও ফুলের মত প্রস্ফুটিত হোক এটাই কামনা করি। ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ও সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা জ্ঞাপন করছি। এই নবীন শিক্ষানবিশ উদীয়মান প্রকৌশলী দেশ ও জাতির সম্পদ। উক্ত প্রকৌশলী রাষ্ট্রের জন্য কল্যাণকর কাজ করতে পারবে বলে আমি দৃঢ় আশাবাদী। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

জনাব কাজী মোহাম্মদ আব্দুল কুদ্দুস

এইচ ক্যাপ্টেন

বাংলাদেশ সেনাবাহিনী

প্রিয় ছাত্র নজরুল ইসলামের সৃজনশীল প্রতিভার জন্য আমি তার শিক্ষক হিসেবে গর্বিত। সে তার এই প্রতিভা দিয়ে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনুক সৃষ্টার নিকট এটাই আমার কামনা।

পিরমল চন্দ্র দত্ত

শিক্ষক

সালাকান্দি জি.সি. উচ্চ বিদ্যালয়

Just really happy to see the Mr. Nazrul Islam Hridoy Badshah propilees and project. It's the grow of all — Natural plant and decent view. We should help this kind of activity. I pray to God for this work you may go ahead and make a success in your future vision.

Md. Hasanat Khan

Ex. AAEO

Agriculture Extension

ডা: মো: আরিফ হোসেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সম্মানিত প্রতিবন্ধী বিষয়ক চিকিৎসক জনাব ডা: মো: আরিফ হোসেন মহোদয়ের পরিদর্শন মন্তব্য আমি আজ ২০/ ০৫/ ২০২২ ইং বাড়িটি পরিদর্শন করি। বাড়িটি আমার অসম্ভব ভালো লেগেছে। বাড়িটির ভিতরে ডিজাইন ও বারান্দার ডিজাইন আমার অনেক ভালো লেগেছে।এই বাড়িটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এইরকম একটা পরিবেশে এমন বাড়ি চিন্তা করা যায় না। বাড়িটির অবকাঠামো অসম্ভব সুন্দর ও মজবুত হয়েছে। বাড়িতে স্থপতির উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। আশা করি অদর ভবিষ্যতে আরো অনেক দর্শনীয় স্থাপনা উপহার পাব।

ডা: মো: আরিফ হোসেন

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আমি ডাক্তার মোঃ আবু বকর মিয়াজী উপজেলা দারিদ্র বিমোচন অফিসার মেনোহরগঞ্জ কুমিল্লা। আমি ২২/০৫/২০২২ ইং তারিখ জনাব মোঃ আবুল বাশার সহকারী কৃষি অফিসার (অবসরপ্রাপ্ত) এর নিজ বাড়ি গ্রাম ঘোলপাশা চৌদ্দগ্রাম কুমিল্লা যাই এবং পরিদর্শন করি তৈশলিক স্থাপত্য মনমুগ্ধকর বাড়িটি পরিদর্শন করি। আমার পরিদর্শনে যাহা আমার মনে হয়েছে খুব স্বল্প খরচে নির্মিত বাড়িটি এত মনমুগ্ধকর লেগেছে আমার মনে হয়েছে আত্মজৈনিক কোন একটি ভালো শহরের প্রাকৃতিক দৃশ্যময় একটি খুবই সুন্দর পরিবেশ আনন্দময় আনন্দ উপভোগ করছি। তাই আমি উদীয়মান স্থাপত্য ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম হৃদয় এর চিন্তাভাবনা এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি।

ডাঃ মোঃ আবু বকর মিয়াজী

উপজেলা দারিদ্র বিমোচন অফিসার, মেনোহরগঞ্জ, কুমিল্লা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আমার প্রিয় চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী ৬ নং ঘোলপাশা ইউনিয়নের ঘোলপাশা গ্রামের কৃষিবিদ সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ আবুল বাশার সাহেবের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বাশার ভাইয়ের একমাত্র আদরের পুত্র মোঃ নজরুল ইসলাম হৃদয় উদীয়মান প্রকৌশলী, ডিজাইনার এবং গবেষক, তার মেধা গবেষণা এবং চিন্তাভাবনার সকল সম্পূর্ণ নতুন আঙ্গিকে পরিবেশবাধব নির্ভরশীল বাড়ি দেখা আমরা মুগ্ধ হয়েছি। তার শ্রম, মেধা দিয়ে বাড়ির যে সিঁড়িটি আমরা দেখেছি, সত্যিই এই ধরনের সিঁড়ি আমাদের প্রথম দেখা। সিঁড়ি দেখতে মনে হয় যেন একটি ঝুলন্ত সিঁড়ি। শুধু তাই নয় এই বাড়িটির ভিতরে চাঁদের আলো, সূর্যের কিরণ পড়ার সুব্যবস্থাপনা রয়েছে। মোঃ নজরুল ইসলাম বাংলাদেশ সরকারের বেশ বড় বড় প্রজেক্টে সংযুক্ত থেকে তার মেধাকে আরো শিতল করার সুযোগ হয়েছে। আমরা দোয়া করি চৌদ্দগ্রামের একজন কৃতি সন্তান হিসেবে সে যেন আমার চৌদ্দগ্রামকে সারা বিশ্বে পরিচয় করে দিতে পারে, তার সফলতা এবং দীর্ঘায়ু কামনা করছি।

মোঃ জাহাঙ্গীর হোসেন

অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

কুমিল্লা সরকারি মহিলা কলেজ

কাজী ফারুক আহমেদ
জনাব মোঃ নজরুল ইসলাম হৃদয় বাদশার সৃজনশীল প্রতিকার প্রতিফলন দেখে সত্যই মুগ্ধ হয়েছি। সে দেশ ও জাতির জন্য কল্যাণকর কাজ করুক এই প্রত্যাশা। বিশ্ববিদ্যালয় ও তার জন্য শুভকামনা।

কাজী ফারুক আহমেদ

উপসচিব, পরিচালক প্রশাসন

পায়রা বন্দর কর্তৃপক্ষ, নৌপরিবহন মন্ত্রণালয়

জনাব নজরুল ইসলাম সাহেবের বাড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে যা পরিবেশবান্ধব হবে বলে মনে করি। এ বাড়ির সব কাজ শেষ হলে এটা যে কোন মানুষের জন্য অনুপ্রেরণা হতে পারে — যা দেখলে অনেক কিছু শিখা যাবে। ধন্যবাদ জনাব নজরুল ইসলাম সাহেবকে তার উদ্যোগের জন্য।

সাইফুল ইসলাম চৌধুরী

স্বর্ণপদকপ্রাপ্ত

বঙ্গবন্ধু জাতীয় কৃষি আওয়ার্ড ১৪২১

কানাই লাল দাস
জনাব নজরুল ইসলাম হৃদয় এর শৈল্পিক হৃদয় দিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার মন প্রসূত তৈরিকৃত বাড়িটি আজ ৩০ ডিসেম্বর, ২০২৩ খ্রিঃ শনিবার পরিদর্শন করলাম। বাড়িটির সর্ব-কিছুই আমার নিকট অপূর্ব সুন্দর লেগেছে। আগামী দিনে আমি তাহার নিকট আরো সুন্দর ডিজাইন সম্পন্ন বাড়ির সৌন্দর্য দেখতে পাবো বলে আশা রাখছি।

কানাই লাল দাস

জুনিয়র কেমিস্ট, আঞ্চলিক পরীক্ষাগার, কুমিল্লা

জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর

Mr. Md. Mazharul Islam Samim
Honorable Lieutenant Commander Mr. Md. Mazharul Islam Samim`s comments. In the Name of Allah the Most Beneficent the Most Merciful Mr. Nazrul Islam, my cousin brother, a student of civil Engineering under the faculty of Engineering of Daffodil International University, currently pursuing his Individual Research Project on "Experimental House". Our Long and elaborate discussion regarding the project gave me an immense sense of thin of happiness. On completion of this dream project, it will definitely be a role model for sustainable and eco-friendly project in the country, which we can follow to enhance Our life standard. His thoughts and innovative ideas are mind blowing. Many Allah the Almighty bless him with all his bounty for her success and hereafter success.

Mr. Md. Mazharul Islam Samim

Lieutenant Commander

Bangladesh Navy

M. A Matin
তারিখঃ ২০/০৫/২০২২খ্রি. অদ্য আমি এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কিছু মেধাবী এবং সফল মানুষ সম্মিলিত ভাবে আমার কাকা কৃষিবিদ জনাব আবুল বাশার এর বাড়িতে একত্রিত হই। আমি খুব মুগ্ধ হই আমার চাচাত ভাই উদীয়মান প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম হৃদয় নিজ মেধার বিকশিত প্রয়োগে একটি Sustainable এবং Civil এবং Architect সম্বন্বয়ে খুব দৃষ্টি নন্দন একটি স্থাপনা দেখে। যা ঘোলপাশা এবং অত্র এলাকার জন্য একটি Iconic স্থাপনা। যা Civil এবং Architect এর Professional দের জন্য Practical হিসাবে ব্যবহার যোগ্য মনে করি। Sustainable Development for any sector is very important to project our world. আমি হৃদয় এর ভবিষ্যৎ উজ্জল কামনা করি এবং আরও সুন্দর সুন্দর কাজ আশা করি।

M. A Matin

Director and CEO

Alib Composite Ltd.

ডা. মোঃ ওমর ফারুক
সম্মানিত মেডিকেল অফিসার জনাব ডা. মোঃ ওমর ফারুক মহোদয়ের পরিদর্শন মন্তব্য জনাব মোঃ নজরুল ইসলাম হৃদয় তার প্রখর মেধা, মননশীলতা, দৈহিক ও মানসিক স্বাস্থ্য বিকাশের কথা মাথায় রেখে dream project, একটি বাড়ি নির্মাণ করেছেন, উনার গ্রামের বাড়িতে। বাড়িটিতে টিভি দেখার রুমটি এমনভাবে স্থাপন করা হয়েছে যেখানে sound pollution, কে avoid করা হয়েছে। এমনিভাবে খাবার রুম (Dining, washroom) একান্ত সময় কাটানো, গবেষণা, প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব দিয়ে রুমগুলোর সংস্থাপন করা হয়েছে, এমনকি বর্জ্যব্যবস্থাপনার বিষয়টিও সমানভাবে গুরুত্ব দেয়া হয়েছে। এই ধরনের বাড়ি নির্মাণ আগে কখনো দেখিনি। জনাব মোঃ নজরুল ইসলাম হৃদয় উদীয়মান প্রকৌশলী, ছাড়াও মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের প্রতি তার সুদূরপ্রসারী দৃষ্টি, যা ডাক্তার হিসেবে আমাকে অভিভূত করেছে। এরকম একটি বাড়ি নির্মাণ শুধুমাত্র এই দেশের নাগরিক ছাড়াও পৃথিবীর প্রত্যেক নাগরিকের dream থাকা উচিত, এই dream project নির্মাণে, I wish him, every Success in life তার এই কাজটিকে সারা পৃথিবী গ্রহণ করুক এবং physical, Mental health ভালো থাকুক।

ডা. মোঃ ওমর ফারুক

মেডিকেল অফিসার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রিয় ছাত্র নজরুলের অধ্যায়নকৃত বিষয়ের অংশ হিসেবে একটি ডুপ্লেক্স প্রজেক্ট এ কাজ করেছে। প্রজেক্টি পরিদর্শন করে ও তার সম্পর্কে জেনে তার শিক্ষক হিসেবে গর্ববোধ করছি। সে তার নানামুখী প্রতিভার প্রতিফলন ঘটিয়ে প্রজেক্টিটি করেছে। যাহা অনেকের জন্য অনুসরণীয় ও অনুকরণীয় হতে পারে। এই টেকসই ও পরিবেশ বান্ধব বাড়িতে দিনের বেলায় সূর্যের আলোয় আলোকিত থাকে তাই দিনের বেলায় বৈদ্যুতিক আলোর ব্যবহারের প্রয়োজন হয়নি। দক্ষিণ পাশের বিশাল পুকুরের শীতল হাওয়া বেয়ে এসে বাড়ি সব সময় শীতল রাখার ব্যবস্থা রাখা হয়েছে। লাইব্রেরী, ইবাদত খানা, গবেষণা-কক্ষ, সোলার আইপিএস, প্রতিটি কক্ষে ইন্টারকম, বৃষ্টির পানি সংরক্ষণ সহ নানাবিধ ব্যবস্থা রাখা হয়েছে। বাড়িটির দুটি সিঁড়ি নতুনত্বের ছোঁয়ায় রয়েছে। আধুনিক ও সাংস্কৃতিক মিশিয়ে তার মেধা মননশীলতার চতুর্মুখী চিন্তা-ভাবনা গবেষণা দেখে মুগ্ধ হয়েছি। আমি তার এই প্রয়াস, গবেষণা, শিক্ষা ও ভবিষ্যৎ জীবন প্রস্ফুটিত হোক এটাই দোয়া করি এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট সকলের জন্য রইল শুভকামনা সেই ভবিষ্যতে দেশ ও জাতির জন্য কল্যাণকর কাজ করতে পারবে বলে আমি আশাবাদী।

মোঃ মোবারক হোসেন

প্রধান শিক্ষক / সম্পাদক, ঘোলপাশা, চৌদ্দগ্রাম, কুমিল্লা

সালাকান্দি জি.সি. উচ্চ বিদ্যালয়

মোঃ শাহ রিয়াদ
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের অন্তর্গত ঘোলপাশা গ্রামের সুনামধন্য কৃষিবিদ জনাব আবুল বাশারের সুযোগ্য পুত্র উদীয়মান প্রকৌশলী নজরুল ইসলাম হৃদয়ের আধুনিক ডুপ্লেক্স বাড়ি পরিদর্শন করে আমি সত্যই মুগ্ধ হয়েছি। বাড়িটির অবস্থান গ্রামে হলেও এটি ছিল আধুনিকতায় ভরপুর এবং সম্পূর্ণ বিদেশী সকল চিন্তা-ভাবনায় নির্মিত। বাড়ি পরিদর্শন করে আমার কাছে সবচেয়ে যেগুলো ভালো লাগলো তা হল সম্পূর্ণ ইউনিক ডিজাইনের সিঁড়ি, প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করার জন্য বড় স্পেস, প্রাকৃতিক উপায়ে পানি সংগ্রহ করার পদ্ধতি যা সম্পূর্ণ বিশুদ্ধ পানি। নজরুলের প্রজেক্টটি সত্যই অসাধারণ, এখানে থাকবে একটি স্বাস্থ্য সেবাকেন্দ্র যা থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন আশেপাশের সকল গ্রামের সাধারণ মানুষ। আমি আশা করি নজরুল ইসলাম হৃদয় একদিন দেশসেরা প্রকৌশলীদের একজন হবেন। আমি হৃদয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং একইসাথে এটাও আশা করি নজরুল ইসলাম হৃদয় একদিন দেশ সেরা প্রকৌশলী হয়ে আমাদের কুমিল্লা জেলাকে দেশের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে।

মোঃ শাহ রিয়াদ

অফিসার

সোনালী ব্যাংক পি এল সি

জনাব শামীম বানু শান্তি
তারিখ: ২০/০৫/২০২২ আমি আজ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাস্থ অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা জনাব মোঃ আবুল বাশার মহোদয়ের নব নির্মিতব্য বাড়িটি পরিদর্শন করি। বাড়িটির স্থাপত্য ডিজাইন করেছেন জনাব মোঃ আবুল বাশার এর পুত্র জনাব মোঃ নজরুল ইসলাম হৃদয়। সে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলী বিভাগের ছাত্র এবং অধ্যয়নের পাশাপাশি তার থিসিস পেপার এর অংশ নিতে যে স্থাপত্য ডিজাইনটি করেছে, তারই একটি প্রতিবিম্ব দাঁড় করানোর চেষ্টা করেছে নিজ বাড়িতে। স্থাপত্য ডিজাইনটি ছিল অসাধারণ। বাড়ির অভ্যন্তরে সূরে‌্যর আলো এবং বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। একটি উন্মুক্ত মিটিং প্লেস রাখা হয়েছে। সুইমিংপুল সহ আধুনিক সব ধরনের ব্যবস্থা ডিজাইনে রাখা হয়েছে। অর্থাৎ বাড়িটি একই সঙ্গে আধুনিকতা এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের মিশেল। বাড়িটির নির্মাণকাজ এখনো সমাপ্ত হয়নি। সমাপ্ত হলে আশা করি খুবই দৃষ্টিনন্দন হবে। আমি হৃদয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি দোয়া করি সে খুব বড় একজন স্থাপত্ব প্রকৌশলী হোক শুভকামনা রইল। সম্মানিত অর্থ উপ-সচিব জনাব শামীম বানু শান্তি মহোদয়ের পরিদর্শন মন্তব্য

জনাব শামীম বানু শান্তি

অর্থ মন্ত্রণালয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মোঃ ছাইফুল আলম
সম্মানিত মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা এর জনাব মোঃ ছাইফুল আলম মহোদয়ের মন্তব্য তারিখ: ২৯/০২/২০২৪ ইং পরিবেশ বান্ধব প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে প্রণয়ণ করা কথক্রম-খুবই উদ্দীপনা সৃষ্টি করে। জনাব মোঃ নজরুল ইসলাম এর এ কথক্রম ধীরে ধীরে বাসযোগ্য বাংলাদেশ সৃষ্টিতে সহায়ক হবে। আমি তাহার সাফল্য কামনা করি।

মোঃ ছাইফুল আলম

মহাপরিচালক

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

অদ্য ০৩.০৪.২০২৩ খ্রিঃ তারিখে মোঃ নজরুল ইসলামের হৃদয় এর ডিজাইনের বিভিন্ন দিকগুলো দেখে মনে হলো ইউনিকভাবে ডিজাইনটি তৈরি করা হচ্ছে এবং উক্ত ডিজাইনটি বাস্তবায়নেও অভিজাতা জ্যায় থাকবে। আমি তার সাফল্য কামনা করছি।

মোঃ ফেরদৌস আলম মজুমদার

সহকারী প্রকৌশলী অফিসার, মেনোহরগঞ্জ উপজেলা

জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর

ঘোলপাশাস্থ ডুপ্লেক্স বাড়িটি বেশ কয়েকবার দেখেছি। প্রথম প্রথম অনেক কিছু বুঝতে পারিনি। এটা খুবই স্বাভাবিক। আমার মত Non-Tech লোক এরকম প্রজেক্ট এর নির্মাণশৈলী মন্তব্য করা একটা কঠিন কাজ। তবে নির্মাণ কাজ শেষের দিকে বুঝার চেষ্টা করলাম। ডুপ্লেক্স বাড়িটির ডিজাইনার এর নির্মাণশৈলী খুবই চমৎকার। সচরাচর এমন নির্মাণ কাঠামোর বাড়ি দেখা যায় না। ডিজাইনার ডিজাইনে বহুমুখী প্রতিভার প্রতিফলন ঘটিয়েছে। বাড়িটির ডিজাইন খুবই দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। আলোচ্য প্রজেক্টটির ডিজাইনার আমার বন্ধু মোঃ আবুল বাশার, কৃষি কর্মকর্তার একমাত্র ছেলে মোঃ নজরুল ইসলাম হৃদয়ের। আমার জানামতে হৃদয় বাড়িটির সিভিল ও আর্কিটেকচার ডিজাইন একাই করেছে যা অত্যন্ত নিপুণ ও দৃষ্টিনন্দন হয়েছে। আমি আশা করব হৃদয় ভবিষ্যতে আরও বড় বড় স্থাপনার ডিজাইন করবে যাতে দেশে ও দেশের বাইরেও তার সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে পড়বে। আমি তার ভবিষ্যৎ কামনা করছি। উল্লেখ্য মোঃ নজরুল ইসলাম হৃদয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রডাক্ট যা প্রশংসার দাবিদার।

মোঃ জয়নাল আবদীন

এজিএম (AGM)

জনতা ব্যাংক লিমিটেড

মোঃ শাহানুর ইসলাম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় সম্মানিত কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোঃ শাহানুর ইসলাম মহোদয়ের পরিদর্শন মন্তব্য আমি ২০/০৫/ ২০২২ তারিখে অত্র ডুপ্লেক্স ভবনের বাড়িটি পরিদর্শন করি। বাড়িটির ভিতরের এবং বাহিরের ডিজাইন অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয়। এই ধরনের ডিজাইনের কাজ অত্যন্ত চমকপ্রদ এবং সচরাচর দেখা যায় না। এই ডিজাইনের স্থপতি তার মেধা ও মননশীলতার পরিচয় দিয়ে এই ডুপ্লেক্স ভবনটি তৈরি করেছে। কাজটি শেষ হলে এই ইউনিক ডিজাইনের ভবনটি দেখার জন্য অনেক পরিদর্শক আসবে। আমি এই স্থপতির সর্বাঙ্গীন সফলতা কামনা করছি যাতে করে ভবিষ্যতে সে একজন বাংলাদেশের অন্যতম স্থপতি হতে পারে। মোঃ শাহানুর ইসলাম কৃষি সম্প্রসারণ অফিসার মনোহরগঞ্জ, কুমিল্লা

মোঃ শাহানুর ইসলাম

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনাব মোঃ রাশেদুল ইসলাম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সম্মানিত প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ রাশেদুল ইসলাম মহোদয়ের পরিদর্শন মন্তব্য আমি আজ ২০/০৫/২০২২ তারিখে বাড়িটি পরিদর্শন করি। প্রথম দর্শনেই স্থাপনাটিকে আমার ভিন্ন ধরনের এবং নতুনত্ব ও স্থাপত্যশৈলীর এক অপূর্ব মিশেল মনে হয়েছে। বাড়িটি পরিদর্শন এ একটি বিষয় স্পষ্ট হয়েছে বাড়িটির নকশাবিদ আমার সহকর্মী কৃষি অফিসার আবুল বাশার ভাই এর পুত্র মোঃ নজরুল ইসলাম হৃদয় বক্সের বাইরে যেয়ে চিন্তা করেছেন। বাড়িটির সাইড ভিউ, সিঁড়ি খুব বেশি ভালো লেগেছে। আমার বিশ্বাস এই বাড়িটি ও নকশা ভবিষ্যৎ স্থাপত্যবিদদের জন্য নতুনদ্বার উন্মুক্ত করেছে। বাড়িটির নকশাবিদ ও সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা।

জনাব মোঃ রাশেদুল ইসলাম

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আবু নোমান মোঃ বজলুর রহমান
জনাব আবু নোমান মোঃ বজলুর রহমান মহোদয়ের পরিদর্শন মন্তব্য আমাদের প্রিয় চৌদ্দগ্রাম উপজেলার সুপরিচিত ঘোলপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘোলপাশা গ্রামের স্বনামধন্য কৃষিবিদ জনাব আবুল বাশার এর একমাত্র ছেলে উদীয়মান প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম হৃদয় বাদশা (ঘওউ: ৬৯১২৭০৪৪৭২) এর নিজের ডিজাইনে ও কলাকৌশলে তার ঘোলপাশাস্থ নিজস্ব বাসভবনের তৈরি করা দুতলা ডুপ্লেক্স বাড়িটি আমি প্রত্যক্ষভাবে পরিদর্শন করে সত্যিই মুগ্ধ হয়েছি। আমি বিগত প্রায় ৩৮ বছর ঢাকা শহরে বসবাস কালীন সময়ে বিভিন্ন রংঢংয়ের সুরম্য বিলাসবহুল অট্টালিকা দেখার সুযোগ আমার হয়েছে। কিন্তু জনাব কৃষিবিদ আবুল বাশার এর সুযোগ্য পুত্র সংশ্লিষ্ট উদীয়মান প্রকৌশলী মোঃ নজরুলের নিজস্ব আর্কিটেকচার ও প্রকৌশলীননোয় তার গ্রামের বাড়িতে তৈরি করা উক্ত ডুপ্লেক্স বাড়িটিতে অনেক নতুনত্ব লক্ষ্য করেছি, যা অন্যদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় হতে পারে। বিশেষ করে সিঁড়িগুলো ডিজাইন হল রুম, বিনোদন কক্ষ, ছাদের উপর ওভারভিউ এবং বেডরুমের আঙ্গিকে যথেষ্ট নতুনত্ব বহিঃপ্রকাশ ঘটেছে। স্বল্প কথায় বলতে হয় যে,আধুনিক ডিজিটালতার সমন্বয়ে গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে একটি চতুর্মুখী চিন্তা ভাবনার ছোঁয়া দিয়ে এই নব্য প্রকৌশলী তার দক্ষতা ও নিপুনতা দিয়ে একটি স্মার্ট বাড়ি তৈরি করেছেন। আমার বিশ্বাস এই স্বল্প বয়সী নবীন উদীয়মান প্রকৌশলী দেশ ও দেশের বাইরে ভবিষ্যৎ নির্মাণ জগতে দৃষ্টান্তমূলক অবদান রাখতে পারবেন। আমি তার প্রকৌশলী পনায় অনেক সুদূর প্রসারী চিন্তাভাবনার শুভযাত্রা লক্ষ্য করেছি। আশা করি construction industry বা শিক্ষকতা পেশাতেও তিনি অনেক দূর যেতে পারবেন। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

আবু নোমান মোঃ বজলুর রহমান

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক

বসরত আলী ওয়েলফেয়ার ফাউন্ডেশন জুলেখা-জরিনা প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র

Mr. Mohammed Farid Uddin, BPM, PPM
Honorable Additional DIG CO, RAB-10, Dhaka Mr. Mohammed Farid Uddin, BPM, PPM Mr. Nazrul Islam, a student of Daffodil University, The targeted project which is lying at Golpasha under Chouddagram upazila. I have gone through details of his study. I found this who creative idea very eco-friendly and art effective. If this project idea could be implemented in all our future venture. Than we will move forward many Steps in achieving our SDG. Finally, I found this young student very thoughtful, active and vibrant. I wish his bright future. May Allah pave his way of life with good future.

Mr. Mohammed Farid Uddin, BPM, PPM

Additional DIG

RAB-10

আমার প্রিয় চৌদ্দগ্রাম উপজেলার সুনামধন্য কৃষিবিদ জনাব মোঃ আবুল বাশার এর সুযোগ্য পুত্র উদীয়মান প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম হৃদয় এর নিজব ডিজাইনে নির্মিত আধুনিক ডুপ্লেক্স বাড়ি পরিদর্শন করে আমার অনেক ভালো লেগেছে কারণ বাড়িটি অনেক দিক চিন্তা ভাবনা করে তৈরি করা। বাড়িটিতে প্রতিটি কক্ষে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে দিনের আলোতে যাতে বৈদ্যুতিক বাতি ব্যবহার করতে না হয় তা মাথায় রেখে বাড়ি তৈরি করা। প্রতিটি কক্ষে সংযোগ এবং সিঁড়িগুলো স্থাপন অন্য স্থাপত্য-কৌশল থেকে সম্পূর্ণ আলাদা। বাড়িটির আউট লুকিং বেশ চমৎকার। বাড়িটির নিচ তলায় বিশাল আঙিকে একটি হলরুম এবং বিনোদন কক্ষ রয়েছে এবং একটি একুরিয়াম রয়েছে। উপরের তলায় বেডরুম গুলো রয়েছে যা নিরাপদ ও শান্তিপূর্ণ ঘুমের জন্য উত্তম জায়গা। বাড়িটির দক্ষিণ পাশে একটি পুকুর রয়েছে যার পাড়ে বিভিন্ন জাতের ফল গাছ দেখতে পেলাম হোর্ট একটি গাছেই ৪০ জাতের আম। বাড়িটি একটি পরিবেশ বান্ধব বাড়ি বলে আমি মনে করি। পরিশেষে উল্লেখ করতে চাই, এই উদীয়মান প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম হৃদয় আধুনিক ও স্বাস্থ্যসম্মত বসবাসো উপযোগী বাড়ি নির্মাণে চমৎকার স্থাপত্য কৌশলের বিতরণ ঘটিয়েছেন যা ভবিষ্যৎ-এ অনেক প্রকৌশলী ও নির্মাণশৈলীদের দৃষ্টি আকর্ষণ করবে। আশা করছি ভবিষ্যৎ-এ আরো নতুন নতুন ডিজাইন করে দেশ ও বিদেশে অনেক সুনাম অর্জন করবে। আমি তার নির্মাণ কলাকৌশল প্রয়োগে মুগ্ধ এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।

মোঃ হাফিফি মিয়া

সহকারি উপজেলা শিক্ষা অফিসার, মতলব উত্তর, চাঁদপুর

প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর

মোঃ তৌহিদ হাসান
জনাব নজরুল ইসলাম হৃদয়ের স্থাপনায় তাহার নিজ বাড়ির স্থাপত্যশৈলী আমাকে মুগ্ধ করেছে। গত ২০/০৫/২০২২ খ্রিঃ আমরা তাহার স্থাপত্যে নির্মিত ভবন পরিদর্শন করি তার স্থাপনার অন্যতম সুন্দর অংশ হলো প্রকৃতি ও পরিবেশকে সুন্দরভাবে উপস্থাপন করা এবং টেকসই ও পরিবেশ বান্ধব স্থাপনা। আমি জনাব নজরুল ইসলাম হৃদয়ের স্থাপত্যকলার সফলতা কামনা করছি।

মোঃ তৌহিদ হাসান

উপজেলা মৎস্য অফিসার, মেনোহরগঞ্জ, কুমিল্লা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

জনাব নজরুল ইসলাম হদয় বাদশা এক অসাধারণ মানুষ, যাঁর কর্মপ্রয়াস এবং ব্যক্তিত্ব চারপাশের সবাইকে অনুপ্রাণিত করে। তিনি সদাচার, দৃঢ় মেনোবল এবং মানবিক মূল্যবোধের এক অনন্য উদাহরণ। তাঁর নেতৃত্বে যেকোনো কাজ গুণতা পায়, কারণ তিনি প্রতিটি মানুষকে সমান গুরুত্ব দেন এবং তাদের মতামতকে শ্রদ্ধা করেন। হৃদয় বাদশা শুধু নামেই নয়, কর্মে ও ভাবনায় একজন প্রকৃত ভালো মানুষ। তিনি যেভাবে নিজের লক্ষ্যে অবিচল থাকেন এবং অন্যদের জন্য সহানুভূতি প্রদর্শন করেন, তা সত্যিই প্রশংসনীয়। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় যে সততা, পরিশ্রম এবং দৃঢ় সংকটই জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। তাঁর গুণাবলি এবং অর্জন আমাদের সবার জন্য গর্বের বিষয়। জনাব নজরুল ইসলাম হদয় বাদশা আমাদের সমাজের আলোকবর্তিকা, যিনি আমাদের ভবিষ্যতের জন্য উদাহরণ স্থাপন করে যাচ্ছেন।

ইঞ্জিঃ কাজী ফেরদৌস হক

চেয়ারম্যান, পরিচালক / সভাপতি, বিনিয়োগ ফোরাম, কুমিল্লা

প্যাসিফিক পিউর ড্রিংকিং ওয়াটার (বিশা) / পেসিফিক কন্ট্রাকশন, নগর টাওয়ার

মোঃ মঞ্জুরুল ইসলাম
আমি মোঃ মঞ্জুরুল ইসলাম ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার মেনোহরগঞ্জ, কুমিল্লা। মোঃ আবুল বাশার অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার নবনির্মিত বাড়িতে পরিদর্শন করি। বাড়িটি পরিবেশবান্ধব টেকসই ও উন্নয়ন লক্ষ্যমাত্রা কথা চিন্তা করে নির্মিত হয়েছে। বাড়িটির ডিজাইন আমার খুবই ভালো লেগেছে। মোঃ নজরুল ইসলাম, উদীয়মান প্রকৌশলীর প্রতি দোয়া ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

মোঃ মঞ্জুরুল ইসলাম

ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, মেনোহরগঞ্জ, কুমিল্লা

রিসোর্স সেন্টার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সার্জেন্ট (অবঃ) মোঃ আহসান উল্লাহ
আজকের এই মুহূর্তে আমাকে খুবই আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ আবেগের অনুভূতিতে অনুভূত করছি। উদিয়মান ইঞ্জিনিয়ার জনাব নজরুল ইসলাম হৃদয়ের বাড়ীর ডিজাইন পরিকল্পনা ও গবেষণা দেখে ও শুনে প্রত্যাশা করছি আগামী যুগ থেকে যুগান্তর এই কর্মের স্মৃতি ও বাস্তবতা পরবর্তী প্রজন্মের জন্য অম্লান হয়ে থাকবে।

সার্জেন্ট (অবঃ) মোঃ আহসান উল্লাহ

সার্জেন্ট (অবঃ), কবি ও লেখক

বাংলাদেশ সেনাবাহিনী

জনাব মোঃ নজরুল ইসলাম হৃদয় স্থাপনায় তাহার নিজ বাড়ির স্থাপনা শৈলী আমাকে মুগ্ধ করেছে। বিগত ২০/০৫/২০২২ ইং আমরা তাহার স্থাপত্যে নির্মিত ভবন উপস্থিত হয়ে পরিদর্শন করিয়াছি। ডিজিটাল বাংলাদেশকে নতুন দিক উন্মোচনের স্বার্থে পরিবেশ বান্ধব ও টেকসই ডিজাইনের মাধ্যমে তাহার এই অবদান দেশের জন্য অত্যন্ত সম্মানজনক হবে বলে আশাবাদী। আমি তাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

মোঃ তাজুল ইসলাম মজুমদার

সহকারী সমাজসেবা অফিসার, কুমিল্লা সদর দক্ষিণ

সমাজসেবা অধিদপ্তর

নাঈমুল হক মজুমদার
স্বাধীনতার ৫৩ বছর পর ও বিত্তশালীদের সমৃদ্ধি ঘটলেও চিত্তের তেমন সমৃদ্ধি ঘটেনি। পুঁজিবাদ অর্থনীতির মারপ্যাঁচে স্বাধীন সার্বভৌম বাংলার এ জনপদের পরিবেশ আজ হুমকির সম্মুখীন। এমনি এক তরুণের সৃষ্টিশীল কর্মযজ্ঞে আমি পুলকিত। আমাদের সেই তারুণ্যের অহংকার মোঃ নজরুল ইসলাম হৃদয় বাদশার পরিবেশ বান্ধব এক টুকরো উন্নত বাংলাদেশ গড়ার এ যুদ্ধে যাওয়ার পথে রইল শীতের সকালে সোনালী রোদের প্রত্যাশা।

নাঈমুল হক মজুমদার

এডভোকেট

সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ

জনাব মোঃ নজরুল ইসলাম একজন উদেমী ছাত্র যিনি নিজ উদ্যোগে আধুনিক পরিবেশবাধব বাড়ির ডিজাইনটি তৈরি করেছেন যা বাংলাদেশের জন্য নতুন দিক উন্মোচন করবে পরিবেশ বাধব ও সাসটেইনেবল ডিজাইনের মাধ্যমে তার এই অবদান দেশের জন্য সম্মানজনক হবে বলে আশা রাখি। আমি তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি।

মোঃ সোহরাব হেসেন

উপজেলা কৃষি অফিসার, মেনোহরগঞ্জ, কুমিল্লা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়

মোঃ আমিরুল ইসলাম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সাবেক মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয়ের ভাতিজা সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আমিরুল ইসলাম মহোদয়ের পরিদর্শন মন্তব্য কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা, ঘোলপাশা গ্রামে একটি বাড়ি দেখে সত্যিই আমি মুগ্ধ হই। চিন্তা ভাবনা উন্নত বিশ্বের মত। স্মার্ট বাংলাদেশ বির্নিমানে দেশকে এগিয়ে নিতে সহায়ক হবেন বলে আমি দৃঢ় ভাবে আশাবাদী। উদীয়মান প্রকৌশলী জনব মোঃ নজরুল ইসলাম হৃদয়, আপনার উন্নতি কামনা করছি।

মোঃ আমিরুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

আমি অদ্য ২০/৫/২০২২ খ্রিঃ অত্র ডুপ্লেক্স ভবনের বাড়িটি পরিদর্শন করি। বাড়িটির ভিতরের এবং বাইরের ডিজাইন ও স্থপতির মেধা ও মননশীলতার পরিচয় দিয়ে ডিজাইন ও সিঁড়ি তুলির স্থাপত্য আমাকে মুগ্ধ করেছে। আশা করি বাড়িটির নির্মাণ সমাপ্ত হলে আরো আকর্ষণীয় হবে। আমি তাহার ভবিষ্যৎ কর্ম জীবন ও স্থাপত্যের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

সেলিমউদ্দিন আহমেদ

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, উপজেলা কৃষি অফিসারের কার্যালয়

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়

জনাব মোঃ নজরুল ইসলাম হৃদয় এর নিজ বাড়ির স্থাপনা শৈলী আমাকে চরমভাবে মুগ্ধ করেছে। সে অত্যন্ত সুন্দর ও সুনিপুণভাবে তার বসতবাড়িটি ডিজাইন ও নির্মাণ করেছে। পরিবেশ বাধব ও টেকসই ভাবে তার ভাবনাটি নির্মিত হয়েছে। গত ১৪/১০/২০২৩ খ্রিঃ তারিখে আমি তার স্থাপনাটি পরিদর্শন করেছি। আমার নিকট বিষয়টি বেশ নান্দনিক। আমি তার আইডিয়ার প্রশংসা করি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

মোঃ জুনায়েদ কবির খান

উপজেলা কৃষি অফিসার, কুমিল্লা সদর দক্ষিণ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়