Back to Testimonials
Testimonial
মোঃ হাফিফি মিয়া
সহকারি উপজেলা শিক্ষা অফিসার, মতলব উত্তর, চাঁদপুর · প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর
“আমার প্রিয় চৌদ্দগ্রাম উপজেলার সুনামধন্য কৃষিবিদ জনাব মোঃ আবুল বাশার এর সুযোগ্য পুত্র উদীয়মান প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম হৃদয় এর নিজব ডিজাইনে নির্মিত আধুনিক ডুপ্লেক্স বাড়ি পরিদর্শন করে আমার অনেক ভালো লেগেছে কারণ বাড়িটি অনেক দিক চিন্তা ভাবনা করে তৈরি করা। বাড়িটিতে প্রতিটি কক্ষে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে দিনের আলোতে যাতে বৈদ্যুতিক বাতি ব্যবহার করতে না হয় তা মাথায় রেখে বাড়ি তৈরি করা। প্রতিটি কক্ষে সংযোগ এবং সিঁড়িগুলো স্থাপন অন্য স্থাপত্য-কৌশল থেকে সম্পূর্ণ আলাদা। বাড়িটির আউট লুকিং বেশ চমৎকার। বাড়িটির নিচ তলায় বিশাল আঙিকে একটি হলরুম এবং বিনোদন কক্ষ রয়েছে এবং একটি একুরিয়াম রয়েছে। উপরের তলায় বেডরুম গুলো রয়েছে যা নিরাপদ ও শান্তিপূর্ণ ঘুমের জন্য উত্তম জায়গা। বাড়িটির দক্ষিণ পাশে একটি পুকুর রয়েছে যার পাড়ে বিভিন্ন জাতের ফল গাছ দেখতে পেলাম হোর্ট একটি গাছেই ৪০ জাতের আম। বাড়িটি একটি পরিবেশ বান্ধব বাড়ি বলে আমি মনে করি। পরিশেষে উল্লেখ করতে চাই, এই উদীয়মান প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম হৃদয় আধুনিক ও স্বাস্থ্যসম্মত বসবাসো উপযোগী বাড়ি নির্মাণে চমৎকার স্থাপত্য কৌশলের বিতরণ ঘটিয়েছেন যা ভবিষ্যৎ-এ অনেক প্রকৌশলী ও নির্মাণশৈলীদের দৃষ্টি আকর্ষণ করবে। আশা করছি ভবিষ্যৎ-এ আরো নতুন নতুন ডিজাইন করে দেশ ও বিদেশে অনেক সুনাম অর্জন করবে। আমি তার নির্মাণ কলাকৌশল প্রয়োগে মুগ্ধ এবং ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।”