Back to Testimonials
Testimonial
মোঃ জয়নাল আবদীন
এজিএম (AGM) · জনতা ব্যাংক লিমিটেড
“ঘোলপাশাস্থ ডুপ্লেক্স বাড়িটি বেশ কয়েকবার দেখেছি। প্রথম প্রথম অনেক কিছু বুঝতে পারিনি। এটা খুবই স্বাভাবিক। আমার মত Non-Tech লোক এরকম প্রজেক্ট এর নির্মাণশৈলী মন্তব্য করা একটা কঠিন কাজ। তবে নির্মাণ কাজ শেষের দিকে বুঝার চেষ্টা করলাম। ডুপ্লেক্স বাড়িটির ডিজাইনার এর নির্মাণশৈলী খুবই চমৎকার। সচরাচর এমন নির্মাণ কাঠামোর বাড়ি দেখা যায় না। ডিজাইনার ডিজাইনে বহুমুখী প্রতিভার প্রতিফলন ঘটিয়েছে। বাড়িটির ডিজাইন খুবই দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। আলোচ্য প্রজেক্টটির ডিজাইনার আমার বন্ধু মোঃ আবুল বাশার, কৃষি কর্মকর্তার একমাত্র ছেলে মোঃ নজরুল ইসলাম হৃদয়ের। আমার জানামতে হৃদয় বাড়িটির সিভিল ও আর্কিটেকচার ডিজাইন একাই করেছে যা অত্যন্ত নিপুণ ও দৃষ্টিনন্দন হয়েছে। আমি আশা করব হৃদয় ভবিষ্যতে আরও বড় বড় স্থাপনার ডিজাইন করবে যাতে দেশে ও দেশের বাইরেও তার সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে পড়বে। আমি তার ভবিষ্যৎ কামনা করছি। উল্লেখ্য মোঃ নজরুল ইসলাম হৃদয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রডাক্ট যা প্রশংসার দাবিদার।”