Back to Testimonials
Testimonial
আবু নোমান মোঃ বজলুর রহমান
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক · বসরত আলী ওয়েলফেয়ার ফাউন্ডেশন জুলেখা-জরিনা প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র

“জনাব আবু নোমান মোঃ বজলুর রহমান মহোদয়ের পরিদর্শন মন্তব্য আমাদের প্রিয় চৌদ্দগ্রাম উপজেলার সুপরিচিত ঘোলপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘোলপাশা গ্রামের স্বনামধন্য কৃষিবিদ জনাব আবুল বাশার এর একমাত্র ছেলে উদীয়মান প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম হৃদয় বাদশা (ঘওউ: ৬৯১২৭০৪৪৭২) এর নিজের ডিজাইনে ও কলাকৌশলে তার ঘোলপাশাস্থ নিজস্ব বাসভবনের তৈরি করা দুতলা ডুপ্লেক্স বাড়িটি আমি প্রত্যক্ষভাবে পরিদর্শন করে সত্যিই মুগ্ধ হয়েছি। আমি বিগত প্রায় ৩৮ বছর ঢাকা শহরে বসবাস কালীন সময়ে বিভিন্ন রংঢংয়ের সুরম্য বিলাসবহুল অট্টালিকা দেখার সুযোগ আমার হয়েছে। কিন্তু জনাব কৃষিবিদ আবুল বাশার এর সুযোগ্য পুত্র সংশ্লিষ্ট উদীয়মান প্রকৌশলী মোঃ নজরুলের নিজস্ব আর্কিটেকচার ও প্রকৌশলীননোয় তার গ্রামের বাড়িতে তৈরি করা উক্ত ডুপ্লেক্স বাড়িটিতে অনেক নতুনত্ব লক্ষ্য করেছি, যা অন্যদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় হতে পারে। বিশেষ করে সিঁড়িগুলো ডিজাইন হল রুম, বিনোদন কক্ষ, ছাদের উপর ওভারভিউ এবং বেডরুমের আঙ্গিকে যথেষ্ট নতুনত্ব বহিঃপ্রকাশ ঘটেছে। স্বল্প কথায় বলতে হয় যে,আধুনিক ডিজিটালতার সমন্বয়ে গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে একটি চতুর্মুখী চিন্তা ভাবনার ছোঁয়া দিয়ে এই নব্য প্রকৌশলী তার দক্ষতা ও নিপুনতা দিয়ে একটি স্মার্ট বাড়ি তৈরি করেছেন। আমার বিশ্বাস এই স্বল্প বয়সী নবীন উদীয়মান প্রকৌশলী দেশ ও দেশের বাইরে ভবিষ্যৎ নির্মাণ জগতে দৃষ্টান্তমূলক অবদান রাখতে পারবেন। আমি তার প্রকৌশলী পনায় অনেক সুদূর প্রসারী চিন্তাভাবনার শুভযাত্রা লক্ষ্য করেছি। আশা করি construction industry বা শিক্ষকতা পেশাতেও তিনি অনেক দূর যেতে পারবেন। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”Featured Testimonial