Skip to main content
Back to Testimonials

Testimonial

মোঃ মোবারক হোসেন

প্রধান শিক্ষক / সম্পাদক, ঘোলপাশা, চৌদ্দগ্রাম, কুমিল্লা · সালাকান্দি জি.সি. উচ্চ বিদ্যালয়

প্রিয় ছাত্র নজরুলের অধ্যায়নকৃত বিষয়ের অংশ হিসেবে একটি ডুপ্লেক্স প্রজেক্ট এ কাজ করেছে। প্রজেক্টি পরিদর্শন করে ও তার সম্পর্কে জেনে তার শিক্ষক হিসেবে গর্ববোধ করছি। সে তার নানামুখী প্রতিভার প্রতিফলন ঘটিয়ে প্রজেক্টিটি করেছে। যাহা অনেকের জন্য অনুসরণীয় ও অনুকরণীয় হতে পারে। এই টেকসই ও পরিবেশ বান্ধব বাড়িতে দিনের বেলায় সূর্যের আলোয় আলোকিত থাকে তাই দিনের বেলায় বৈদ্যুতিক আলোর ব্যবহারের প্রয়োজন হয়নি। দক্ষিণ পাশের বিশাল পুকুরের শীতল হাওয়া বেয়ে এসে বাড়ি সব সময় শীতল রাখার ব্যবস্থা রাখা হয়েছে। লাইব্রেরী, ইবাদত খানা, গবেষণা-কক্ষ, সোলার আইপিএস, প্রতিটি কক্ষে ইন্টারকম, বৃষ্টির পানি সংরক্ষণ সহ নানাবিধ ব্যবস্থা রাখা হয়েছে। বাড়িটির দুটি সিঁড়ি নতুনত্বের ছোঁয়ায় রয়েছে। আধুনিক ও সাংস্কৃতিক মিশিয়ে তার মেধা মননশীলতার চতুর্মুখী চিন্তা-ভাবনা গবেষণা দেখে মুগ্ধ হয়েছি। আমি তার এই প্রয়াস, গবেষণা, শিক্ষা ও ভবিষ্যৎ জীবন প্রস্ফুটিত হোক এটাই দোয়া করি এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট সকলের জন্য রইল শুভকামনা সেই ভবিষ্যতে দেশ ও জাতির জন্য কল্যাণকর কাজ করতে পারবে বলে আমি আশাবাদী।
Featured Testimonial
Testimonial from মোঃ মোবারক হোসেন | Nazrul Islam Hridoy Badshah