Skip to main content
Back to Testimonials

Testimonial

জনাব শামীম বানু শান্তি

অর্থ মন্ত্রণালয় · গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনাব শামীম বানু শান্তি
তারিখ: ২০/০৫/২০২২ আমি আজ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাস্থ অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা জনাব মোঃ আবুল বাশার মহোদয়ের নব নির্মিতব্য বাড়িটি পরিদর্শন করি। বাড়িটির স্থাপত্য ডিজাইন করেছেন জনাব মোঃ আবুল বাশার এর পুত্র জনাব মোঃ নজরুল ইসলাম হৃদয়। সে ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলী বিভাগের ছাত্র এবং অধ্যয়নের পাশাপাশি তার থিসিস পেপার এর অংশ নিতে যে স্থাপত্য ডিজাইনটি করেছে, তারই একটি প্রতিবিম্ব দাঁড় করানোর চেষ্টা করেছে নিজ বাড়িতে। স্থাপত্য ডিজাইনটি ছিল অসাধারণ। বাড়ির অভ্যন্তরে সূরে‌্যর আলো এবং বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। একটি উন্মুক্ত মিটিং প্লেস রাখা হয়েছে। সুইমিংপুল সহ আধুনিক সব ধরনের ব্যবস্থা ডিজাইনে রাখা হয়েছে। অর্থাৎ বাড়িটি একই সঙ্গে আধুনিকতা এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের মিশেল। বাড়িটির নির্মাণকাজ এখনো সমাপ্ত হয়নি। সমাপ্ত হলে আশা করি খুবই দৃষ্টিনন্দন হবে। আমি হৃদয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি দোয়া করি সে খুব বড় একজন স্থাপত্ব প্রকৌশলী হোক শুভকামনা রইল। সম্মানিত অর্থ উপ-সচিব জনাব শামীম বানু শান্তি মহোদয়ের পরিদর্শন মন্তব্য
Featured Testimonial
Project evidence for জনাব শামীম বানু শান্তি

Project Evidence & Implementation