Skip to main content
Back to Testimonials

Testimonial

সম্মানিত এইচ ক্যাপ্টেন শ্রদ্ধেয় জনাব কাজী মোহাম্মদ আব্দুল কুদ্দুস মহোদয়ের পরিদর্শন মন্তব্য

এইচ ক্যাপ্টেন · বাংলাদেশ সেনাবাহিনী

সম্মানিত এইচ ক্যাপ্টেন শ্রদ্ধেয় জনাব কাজী মোহাম্মদ আব্দুল কুদ্দুস মহোদয়ের পরিদর্শন মন্তব্য
চৌদ্দগ্রাম পৌরসভার একেবারেই নিকটবর্তী সুপরিচিত ইউনিয়ন ৬ নং ঘোলপাশা ইউনিয়ন এর ঐতিহ্যবাহী ঘোলপাশা গ্রাম, যাহা ঢাকা-চট্টগ্রাম বিশ্বরোড থেকে মাত্র ৪০০ মিটার দূরে অবস্থিত। এ ঐতিহ্যবাহী গ্রামের জনাব মোঃ আবুল বাশার যিনি দীর্ঘ সময়কাল বাংলাদেশের বিভিন্ন জেলায় অত্যন্ত সততা সাথে চাকুরী করেছেন। তাহার একমাত্র ছেলে জনাব মোঃ নজরুল ইসলাম হৃদয় স্বনামধন্য ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চৌকস, মেধাবী ছাত্র হিসেবে পেশাগত উৎকর্ষতা ও সম্মানের সাথে দক্ষতা প্রদর্শনের মাধ্যমে উত্তীর্ণ কার্যক্রম চলমান। বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় চটপটে, মেধাবী ও তীক্ষè বুদ্ধিসম্পন্ন এ শিক্ষানবিস বেশ কয়েকবার স্থাপত্যের উপর ডিজাইনের উন্মোচনের মাধ্যমে উদ্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বাহবা অর্জন করতে সক্ষম হয়েছে।শিক্ষানবিশ এ ছাত্র অধ্যায়নের পাশাপাশি তার থিসিস পেপার এর অংশ হিসেবে নিজস্ব নির্মাণ কৌশল স্থাপত্য কর্ম উপস্থাপন করেছেন। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে তার নিজ বাড়িতে সুন্দর ও দৃষ্টিনন্দন একটি প্রতিবিম্ব দাঁড় করিয়াছেন। এই নব্য উদীয়মান প্রকৌশলী তার নানামুখী প্রতিবার প্রতিফলন ঘটিয়ে প্রজেক্টটি করেছেন যাহা অনেকের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় হতে পারে।আমি ব্যক্তিগতভাবে দেশের বিভিন্ন জেলা ও বিভিন্ন দেশে নানা ধরনের অট্রালিকা মিশ্রিত স্থাপনা দেখার সুযোগ হয়েছিল।কিন্তু শিক্ষানবিশ মোঃ নজরুল ইসলাম হৃদয় তার নিজস্ব আর্কিটেকচার ও প্রকৌশলীনতার তার গ্রামের বাড়িতে তৈরি করা এই শিক্ষণীয় ডুপ্লেক্স বাড়িতে অনেক নতুনত্ব পরিলক্ষিত হয়েছে। বিশেষকরে সিঁড়িগুলোর ডিজাইন (যা ইতিপূর্বে দেখা যায়নি) হলরুম, বিনোদন কক্ষ, ওয়াশরুম, কিচেন রুম বিশেষ করে বেডরুম গুলো নতুন আঙ্গিকে যথেষ্ট নতুনত্বের বহিঃপ্রকাশ। এক কথায় স্থাপত্যের ডিজাইন ছিল অসাধারণ। বাড়ির অভ্যন্তরে সূরে‌্যর আলো এবং বাতাস চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে এখানে উল্লেখ্য যে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় দেশকে এগিয়ে নিতে ইমারতটিতে সূরে‌্যর আলোয় আলোকিত থাকে তাই বৈদ্যুতিক আলোর প্রয়োজন হবে না। বাড়ির দক্ষিণ পাশে অবস্থিত বিশাল দিঘী ও বাড়ির সংলগ্ন পুকুরের শীতল হওয়ায় স্থাপত্যের প্রতিটি কক্ষ শীতল রাখার ব্যবস্থা রাখা হয়েছে।বাড়িটির অভ্যন্তরে সুপরিসরে গ্রন্থাগার, ইবাদত খানা, গবেষণা কক্ষ, সোলার সিস্টেম আইপিএস, প্রতিটি কক্ষে ইন্টার কম, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা সহ নানাবিধ ব্যবস্থা রাখা হয়েছে। নবীন এ উদীয়মান প্রকৌশলীর মেধা মননশীলতা চতুর্মুখী চিন্তা ভাবনা গবেষণা দেখলে যে কোন লোক মুগ্ধ হবে। এক কথায় প্রকাশে বলতে হবে যে দেশীয় সংস্কৃতি ও আধুনিক সমন্বয় গঠিয়ে গ্রামীন ঐতিহ্যকে ধরে রেখে চতুর্মুখী চিন্তাভাবনার ছোঁয়ায় এ নবীন উদীয়মান প্রকৌশলী তার দক্ষতা ও নিপুণতার একটি দৃষ্টিনন্দন নকশা ও নতুন একটি ইমারত তৈরি করেছেন। আমি এই শিক্ষানবিশ উদীয়মান প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম হৃদয় এর এই প্রয়াস, গবেষণা, শিক্ষা ও ভবিষ্যৎ জীবন অতি সুন্দর মধুময় ও ফুলের মত প্রস্ফুটিত হোক এটাই কামনা করি। ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ও সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা জ্ঞাপন করছি। এই নবীন শিক্ষানবিশ উদীয়মান প্রকৌশলী দেশ ও জাতির সম্পদ। উক্ত প্রকৌশলী রাষ্ট্রের জন্য কল্যাণকর কাজ করতে পারবে বলে আমি দৃঢ় আশাবাদী। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
Featured Testimonial
Project evidence for সম্মানিত এইচ ক্যাপ্টেন শ্রদ্ধেয় জনাব কাজী মোহাম্মদ আব্দুল কুদ্দুস মহোদয়ের পরিদর্শন মন্তব্য

Project Evidence & Implementation