Back to Testimonials
Testimonial
মোঃ জাহাঙ্গীর হোসেন
অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ · কুমিল্লা সরকারি মহিলা কলেজ
“আমার প্রিয় চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী ৬ নং ঘোলপাশা ইউনিয়নের ঘোলপাশা গ্রামের কৃষিবিদ সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ আবুল বাশার সাহেবের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বাশার ভাইয়ের একমাত্র আদরের পুত্র মোঃ নজরুল ইসলাম হৃদয় উদীয়মান প্রকৌশলী, ডিজাইনার এবং গবেষক, তার মেধা গবেষণা এবং চিন্তাভাবনার সকল সম্পূর্ণ নতুন আঙ্গিকে পরিবেশবাধব নির্ভরশীল বাড়ি দেখা আমরা মুগ্ধ হয়েছি। তার শ্রম, মেধা দিয়ে বাড়ির যে সিঁড়িটি আমরা দেখেছি, সত্যিই এই ধরনের সিঁড়ি আমাদের প্রথম দেখা। সিঁড়ি দেখতে মনে হয় যেন একটি ঝুলন্ত সিঁড়ি। শুধু তাই নয় এই বাড়িটির ভিতরে চাঁদের আলো, সূর্যের কিরণ পড়ার সুব্যবস্থাপনা রয়েছে। মোঃ নজরুল ইসলাম বাংলাদেশ সরকারের বেশ বড় বড় প্রজেক্টে সংযুক্ত থেকে তার মেধাকে আরো শিতল করার সুযোগ হয়েছে। আমরা দোয়া করি চৌদ্দগ্রামের একজন কৃতি সন্তান হিসেবে সে যেন আমার চৌদ্দগ্রামকে সারা বিশ্বে পরিচয় করে দিতে পারে, তার সফলতা এবং দীর্ঘায়ু কামনা করছি।”Featured Testimonial